Top Notice

About School

 


দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল ( স্থাপিত: ১৯০৫ 

 

কুষ্টিয়া জেলার সদর উপজেলাধীন ১নং হাটশ হরিপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী 
দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল। প্রতিষ্ঠানটি তৎকালীন নদীয়া জেলার কুষ্টিয়া মহাকুমার পুরাতন কুষ্টিয়ায় ১৯০৫ সালে এম.. স্কুল প্রতিষ্ঠিত হয় জানা যায় যে, ১৮৯৬ সালে কাশিম বাজার কুঠির মহারানী স্বর্নময়ী নন্দী জমি দান করেন তারপর ১৯২১ সাল পর্যন্ত জি.টি. স্কুল হিসেবে চালু থাকে, ১৯৫৬ সালে জুনিয়র স্কুল ১৯৬৭ সালে মাধ্যমিক বিদ্যালয় দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল উন্নীত হয় ১৯৭৬ সালে পদ্মা নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য শালদাহ (বর্তমান ইউপি পরিষদ) আজকের স্কুলের ফুটবল মাঠে বিভিন্ন দাতা ব্যক্তির জমিদানে স্কুলটি স্থাপন করা হয় খড়ের কয়েকটি বড় বড় ঘর তুলে স্কুলের কার্যক্রম চালু করা হয় কিন্তু ঝড়ের কবলে পড়ে ঘরগুলো উড়ে যায় এবং পড়ে যায়, ফলে সংস্কার দেরী হওয়াতে ছাত্র/ছাত্রী অন্যান্য স্কুলে চলে যাওয়ার উপক্রম হওয়াতে তৎকালীন সময়ে কিছু ব্যাক্তির প্রচেষ্টায় আজকের স্থানে ১৯৭৮ সালে খড়ের ঘর তুলে প্রাইমরী স্কুলের কক্ষে পাঠদান কার্যক্রম আরম্ভ করা হয় পরে অত্র এলাকার কিছু দানশীল ব্যাক্তিদের দানে ১৯৮৪ সালে ৫০ মিটার লম্বা ইটের ভীত ইটের গাঁথুনি দিয়ে দ্বিতল ভবন গড়ে তোলা হয় যা আজ পরিত্যাক্ত অবষ্থায় পড়ে আছে তারপর ২০০৬-২০০৭ সালে বি. আর. বি. গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর মালিকমজিবর রহমানব্যাক্তিগত দানে একটি ৫০ মিটার একটি আর সি সি ভীত তলা বিল্ডিং পাশাপাশি দর্শনীয় গেইটসহ সীমানা প্রাচীর নির্মিত হয়। বর্তমান প্রায়ই ১৩০০ জন শিক্ষার্থী আছে এবং ৩৩ জন শিক্ষক-কর্মচারী আছে গত পাঁচ বছরে এস.এস.সি পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক 


Md. Ashraful Haque
Head Teacher
The Old Kushtia High School
Phone: 01309117769, 01718850664
Email: okhs23@gmail.com / ashrafokh66@gmail.com

No comments